ঘাটাইলে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ নির্বাচনে রিমল সভাপতি জোবায়ের সাধারণ সম্পাদক

মোঃ নূরুজ্জামান মিঞা,ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা ।।
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সম্মেলন গতকাল মঙ্গলবার( ২৯ ডিসেম্বর) ঘাটাইল উপজেলার মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
রিমল তালুকদারের সভাপতিত্বে জোবায়েদুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাশিস ঘাটাইল শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন। বক্তব্য রাখেন বাশিস ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান,সহসভাপতি মোঃ বাবুর হোসন চৌধুরী, যুগ্ম সম্পাদক আঃ বাছেদ, জহুরুল ইসলাম শামীম, আলহাজ্ব খালিদ সামছ, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস প্রমুখ।
২য় পর্বে রিমল তালুকদার সভাপতি ও মোঃ জোবায়েদুর রহমান তালকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও আশরাফুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কার্র্যনিবার্হী কমিটি গঠন করা হয়।
