বিজয়’ ৭১ এর শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও অসম্প্রদায়িক চেতনার সংগঠন বিজয় ৭১।
১ জানুয়ারি নতুন বছর ২০২১ সালে বিকাল ৩ টায় নগরীর মোমিন রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে রুবেল। এসময় নব গঠিত কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ সেলিম এর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের পক্ষে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, বিজয় ৭১ একটি অসম্প্রদায়িক চেতনার  সংগঠন। এ সংগঠনের মাধ্যমে সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের চেতনাকে বুকে ধারণ করে চলা সংগঠনের সকল নেতৃবৃন্দের নৈতিক দায়িত্ব। আমাদের এ সংগঠনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইতিহাস তুলে ধরতে হবে।বিজয় ৭১ এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরতে হবে এবং এই সংগঠন রক্ষার্থে, সকল কর্মকান্ডে সংগঠনের সকল নেতৃবৃন্দরা সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
সংগঠনের সভাপতি সজল চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি লায়ন মোঃ আবু ছালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন, নব গঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু ভানু রঞ্জন চক্রবর্তী, সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. মুনির আজাদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রিপন, সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক খোকন মজুমদার রাজীব, অর্থ সম্পাদক উত্তম কুমার দে সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

02 January 2021

বিজয়' ৭১ এর শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে