সেনবাগে “মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)  উপলক্ষে সেনবাগ পৌরসভা ৬নং ওয়ার্ড “চারিদ্রোন ওয়েলফার ক্লাব” এর আয়োজনে   ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুুুষ্ঠান সম্পন্ন হয়েছে । 
শুক্রবার  সন্ধ্যা ৬ঃ৩০মিনিটে চারিদ্রোন জামে মসজিদ সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন সেনবাগ থানা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন। খেলা শেষে চারিদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন আলী আক্কাস রতন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর ও মন ভালো থাকে।
তথ্য প্রযুক্তির যুগে শিশু-কিশোর ও যুবকরা দিন দিন খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে।  কিন্তু চারিদ্রোন ওয়েলফার ক্লাবের এই আয়োজন কিশোর ও যুবকদের খেলাধুলা মুখী করবে। তাই  তিনি ক্লাব সংশ্লিষ্ট যেকোনো কাজে পাশে থাকবেন বলে আশ্বাস দেন এবং একই অনুষ্ঠানে চারিদ্রোন জামে মসজিদ এর জন্য আগামী এক সপ্তাহের মধ্যে  ২টি কার্পেট প্রদান করবেন বলে আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর। তিনি বলেন- সমাজের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে। আর সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য খেলাধুলা এবং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চারিদ্রোন ওয়েলফার ক্লাবের উন্নয়নে সহযোগিতা করার কথা বলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন -সাহেব উদ্দিন, অলি ভূঁইয়া ও মানিক।ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় ১০টি টিম অংশ গ্রহন করে।