লালমনিরহাট তিস্তার চরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করলেন কামরুজ্জামান সুজন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীর চরাঞ্চল খুনিয়াগাছ ইউনিয়নে, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
রবিবার (৩রা জানুয়ারী) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন খোলাহাটি স্কুল মাঠে,সকাল দশটায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন,
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃমমিন মিয়া।
সীমান্ত জেলা লালমনিরহাটের উপর দিয়ে গত এক সপ্তাহ জুড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে,ফলে তিস্তার চরাঞ্চল খুনিয়াগাছ,রাজপুর,গোকুন্ডা,মহিষ খোঁচা ইউনিয়নের নিম্ন আয়ের দরিদ্র মানুষ দারুন কষ্টে রয়েছে।অসহায় এই মানুষদের সহযোগিতার জন্য প্রতিবারের ন্যায় এবারো সাহায্যের হাত বাড়িয়েছেন সমাজ সেবক মমিন মিয়া,তার নিজস্ব উদ্দোগে পাঁচশত পরিবার কে কম্বল বিতরন করা হয়।প্রধান অতিথির ভাষনে কামরুজ্জামান সুজন সকল বিত্তবানদের মমিন মিয়ার মত মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
