দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি )বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুমকি উপজেলা ছাত্রলীগ জন্মদিনের কেক কেটে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তেলন করে আনুষ্ঠানের সূচনা করে। পরে উপজেলার বালুর মাঠে জন্মদিনের কেক কাটা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সবুজ শিকদারের নেতৃত্বে ৬শতাধিক নেতাকর্মীর অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগীরে সভাপতি মো: রফিকুল ইসলাম জীবন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগীর সাধারণ সম্পাদক মো: সবুজ সিকদার এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম, দুমকি উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক মো: আবুল হোসেন, দুমকি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ গোলাম মরতুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, লেবুখালী ইউপি চেয়ারম্যান মো: শাহ আলম আকন প্রমুখ।
