লক্ষ্মীপুরের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবো: নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বুধবার(৬ জানুয়ারী) বিকেল ৪টায় জেলা প্রশাসকের হলরুমে লক্ষ্মীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন।তিনি ৩ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এর আগে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন,লক্ষ্মীপুরে উন্নয়নের কাজে আপনাদের সহযোগিতায় চাই। দুর্নীতিমুক্ত জেলা উপহার এবং মানুষের সেবা করার জন্য এসেছি। যখন যেখানে ছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাজের মূল্যায়ন করেছে।যার ফলশ্রুতিতে আমাকে লক্ষ্মীপুরে পাঠিয়েছে, পিছিয়ে পড়া লক্ষ্মীপুর জেলা কে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ । ইতিমধ্যে আমি লক্ষ্মীপুর জেলায় আসার পূর্বেই লক্ষ্মীপুরের কৃতি সন্তান সরকারী উচ্চপর্যায়ের স্যারদের সাথে এমনকি সাবেক জেলা প্রশাসক একে এম টিপু সুলতান ও জিল্লুর রহমান স্যারের সাথে আলোচনা করেছি কিভাবে লক্ষ্মীপুরের সম্ভাবনাকে বাস্তবে রুপান্তর করা যায়, সকল বিষয়ে আলোচনা করেছি ।
তিনি আরও বলেন,সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে দুনীতি , পরিবেশ দুষন , অবৈধ ভাবে বালু উত্তোলন , বাল্যবিবাহ বন্ধ সহ সরকারী জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। লক্ষ্মীপুরে একটি ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হবে। সয়াবিনকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। মাদক নিমূল করা হবে, রোডে অটোরিকসা ছড়াছড়ি বন্ধ করে জানযট নিরসন করা হবে। মহাসড়কের জানযট নিরসন ও দুর্ঘটনার কবল থেকে রেহাই পেতে সড়ক ও জনপদের আশপাশের দখলদার ও ফুটপাতে কাউকে ব্যবসা করতে দেওয়া হবেনা। রহমত খালি খালকে পর্যটনের উপযোগী করে দৃষ্টিনন্দ পর্যটন কেন্দ্রের উপযোগি করে গড়ে তোলা হবে।
জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারন সম্পাদক আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভুঁইয়া আজাদ, বিটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জহির উদ্দিন জহির, লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ সহ প্রমুখ ।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিদুল ইসলাম এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
