কমলনগরে তোরাবগঞ্জে প্রিমিয়ার লীগের উদ্বোধন

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। এ খেলায় উপজেলা ৩২ টি দল নিবন্ধন করেছে।
(১৩জানুয়ারি) বুধবার বিকেলে উপজেলার তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহম্মেদ বাপ্পি।
তোরাবগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার সহ প্রমূখ।
উদ্বোধনীয় খেলায় অংশ নেন তোরাবগঞ্জ স্পোর্টিং ক্লাব ও করুনা নগর এশিয়া একাদশ। এতে ৯ উইকেটে ২০৪ রান নেয় তোরাবগঞ্জ স্পোর্টিং ক্লাব। টার্গেটে খেলতে নেমে ৮ উইকেটে ১৬৩ রান নিয়ে হেরে যায় করুনানগর এশিয়া একাদশ।
আগামি ২১ ফেব্রুয়ারি খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই ম্যাচে চারদল খেলাতে অংশগ্রহন করবে।