চাটখিলে নৌকা প্রতিক পেলেন ভিপি নিজাম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা গণভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভাপতি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের তিন শতাধিক প্রার্থী। এদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে নৌকার মনোনীত প্রার্থীদের।

নোয়াখালীর চাটখিল পৌরসভায় চাটখিল কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিনকে নৌকা প্রতিক দিয়ে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় প্রিয় চাটখিলবাসী ও নোয়াখালী-১ আসনের অভিভাবক সাংসদ এইচ এম ইব্রাহিমের প্রতি অত‍্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমি মেয়র নির্বাচিত হলে আমার প্রথম ও প্রধান কাজ হবে চাটখিলকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা। আমি যেন চাটখিলবাসীর ভালোবাসার প্রতিদান দিতে পারি তার জন‍্য দোয়া চাই।