কমলনগরের চর লরেন্স ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের মাঝে চলছে স্মার্ট কার্ড বিতরণ

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদে (১৮ জানুয়ারি ) সোমবার সকাল ৯ টা থেকে চলছে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ।
উক্ত স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহসান উল্লাহ হিরন। এসময় তিনি জানান দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগেই আজ দেশের এত উন্নয়ন কার্যক্রম চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
এসময় ভোটারদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। স্মার্ট কার্ড পাওয়া কয়েকজন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এই প্রথম বাংলাদেশের নাগরিকত্বের প্রমান স্বরুপ ভোটার হওয়ার পর প্রথমবারেই স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশিতে পরিপূর্ণ হয়ে রয়েছে।
