নোবিপ্রবিসাসের নতুন কমিটিকে কুবি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

কুবি প্রতিনিধি:
নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। 
বুধবার  (২০জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কুবি প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ কিশোর ও সাধারণ সম্পাদক শাহরিয়ার খান নোবেল নতুন কমিটিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে(নোবিপ্রবিসাস) তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং দুই সংগঠনের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, নব গঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রহিম  এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।
এছাড়া সহ-সভাপতি পদে দেশ রূপান্তরের তৌহিদুল ইসলাম হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোরের ডাকের রিপন চন্দ্রশীল, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমাদের সময়ের আব্দুল কবীর ফারহান, কোষাধ্যক্ষ মানবজমিনের এস জে আরাফাত পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক হাসিব আল আমিন,  কার্যকারী সদস্য-১ বাংলাদেশ টুডের নুমান রাশেদ, কার্যকারী সদস্য-২  ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমীম।