আদর্শ মানব কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ

ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলা আমিন বাজার একশত জন হত দরিদ্র, মেহনতি,বস্তহীন মানুষের মাঝে আদর্শ মানব কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে শীত বস্ত বিতরণ করেন।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনির হোসেন সাহেব ( মার্কেটিং অফিসার,কৃষি বিপনন অফিসার, লক্ষ্মীপুর জেলা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বদরুল আলম শ্যামল (সদস্য, জেলা পরিষদ, লক্ষ্মীপুর),ডাঃ কামারুল রহিম সমর সাহেব, এবং উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা সদস্য জনাব মিল্লাত হোসেন সুমন সাহেব,এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বাংলাদেশ এর প্রতিনিধি ফয়সাল মাহমুদ ।
উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি জনাব সোহেল হোসেন শাহীন সাহেব, এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন শরীফ সাহেব।
উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর অঙ্গ সংগঠন আদর্শ মানব কল্যাণ ব্লাড ব্যাংক এর নব – নির্বাচিত আহ্বায়ক হোসাইন মোহাম্মদ মাসুদ সাহেব।
উক্ত সংগঠন এর সকল সেচ্চাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্মীপুর জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সামাজিক কার্জক্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
