চাটখিলে ছয়ানী টবগা রক্তদান সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় ছয়ানী টবগা রক্তদান সংগঠন এবং অসহায়ত্বের সহযোগিতা সংস্থা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুুুষ্ঠিত হয়।
শুক্রবার(২২ জানুয়ারী) সকাল ৯ টায় ছয়ানী টবগাস্থ সংগঠনের নিজ কার্যালয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফরিদুল ইসলাম ফয়সাল, সোহাগ ভূঁইয়া,মোঃ শিবলু,মোঃ ওহিদুল ইসলাম ফরহাদ, মোঃ হৃদয়,মোঃ সজল, মোঃ জাহিদ, মোঃ ফারভেজ, মোঃ সাফায়েত, মমিন,কামরান,মোঃ রুবেল,কবির হোসেন সুজন প্রমূখ।
