লক্ষ্মীপুরে নির্যাতনের শিকার পরিবারকে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ফারুক, পিতা আমিন উল্লাহ ৭জনের নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/
মামলা প্রত্যাহার করতে আব্দুল খালেক ও তার সহধর্মিণী নয়ন বেগমকে মামলা প্রত্যাহার করতে কাউছার, কামাল প্রতিনিয়ত হুমকি – ধামকি দিচ্ছেন বলে সংবাদ কর্মীদের জানান। তিনি আরো বলেন আঃরহিম এর ছেলে ডিসি অফিসের কর্মকর্তা জামাল হোসেন প্রতিনিয়ত মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছেন। তার ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি পরিবারের লোকজন।
প্রাননাশ ও হুমকির বিষয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, মামলাটি আদালতে বিচারধীন তাই আদালতের অনুমতি নিয়ে কথা বলতে হবে। তবে হুমকির বিষয়ে কেউ আমাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ জানায়নি।
