লালমনিরহাটে গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলায় এস,আই বরখাস্ত

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট সদর থানার উপ- পরিদর্শক (এস,আই )খালেকুল বাদশা, গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলায় প্রত্যাহারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা।

ঘটনার সুত্রে জানা যায়, গত দুদিন আগে রবিবার কলেজ বাজার এলাকায়, অন্য থানার একটি মিসিং মামলার তদন্ত করতে এস,আই খালেকুল বাদশা পৌর এলাকার কলেজ বাজার যান,সেখানে আটটি গুলি ভর্তি ম্যাগজিন হারিয়ে ফেলেন, বিষয়টি অবগত না করে গোপন করে রাখেন।

এই ঘটনায় ২৫জানুয়ারী তাকে পুলিশ লাইনে ক্লোজড কর হয়,তাকে জিজ্ঞাসা বাদে স্বদুত্তর দিতে না পারায় মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।