ঘোড়াশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার উদ্দ্যোগে পৌরমেয়র শরীফুল হক ২৮ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় ১ ও ২ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন।
এসময় উপস্হিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরো উপস্হিত ছিলেন এস এম শফি, ঘোড়াশাল পৌর আ: লীগ সাধারন সম্পাদক এবং কাউন্সিলার বৃন্দ।
পৌরমেয়র শরীফুল হক জানান, বৃহস্পতি, শুক্র ও শনিবার দিন পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ৫ হাজার অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হবে।
