কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগন্জ টু মতিহাট সড়কের মুন্সীগন্জ বাজারের পশ্চিম পাশে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২জন আহত হয়েছেন।
(২৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয় সুত্রে যানা যায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তারা শঙ্কা মুক্ত।নিহত ব্যক্তির বাড়ি চর মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেউ মাঝি বাড়ি।মৃত্যুকালে নিহত ব্যক্তির বয়স ছিল( ৬৮)।
