লক্ষ্মীপুরে চাঁদাবাজীর মামলায় ৩ আসামীকে জেলে হাজতে পাঠিয়েছে আদালত

মুজাহিদুল ইসলাম :

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে বাসায় ঢুকে ব্যবসায়ী ইসমাইল দম্পতির ওপর হামলার ঘটনায় ৩ আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজ সাহেবের আদালতে আসামীগণ জামিন আবেদন করলে বিচারক মামলার ৫ আসামীর মধ্যে তিন আসামী হেলাল উদ্দিনের ছেলে মোস্তফা মাহতাব উদ্দিন সুমন, সফিক উদ্দিনের ছেলে মোঃ শরিফ উদ্দিন ডিউ ও মহিউদ্দিন সুজনের জামিন নামুঞ্জর করে কারাগারে প্রেরন এবং অপর ২ আসামী উম্নে কুলসুম জেবুন্নেছা ও লামিয়া আক্তারের জামিন মঞ্জুর আদেশ দেন আসামীগণ সকলে লক্ষ্মীপুর সদর থানার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের সাব রেজিস্টার বাড়ীর বাসিন্দা হয়।

মামলার এজাহারের বর্ণনায় ও বাদীর বক্তব্যে জানাযায়, ২০২০ইং সালের অক্টোবর মাসের ৭ তারিখ রাত্রে আসামীগণ লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের আনিছ উদ্দিন সাব রেজিষ্টার বাড়ীতে বাদীর বাসগৃহে ঢুকে পূর্বের দাবীকৃত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বলে। বাদী অপারগতা প্রকাশ করলে তারা বাদী ও তার স্ত্রীকে মারপিট করে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনকে আসামী করে বাংলাদেশ দঃ বিঃ ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৫৬০(২) ধারায় সি, আর মামলা নং ৭২৮/২০ইং দায়ের করে।

বাদী ইসমাইল হোসেন পাঠান লক্ষ্মীপুর সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত জালাল আহম্মদের ছেলে। তিনি লক্ষ্মীপুরের একজন বিশিষ্ট ঠিকাদার এবং অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। বাদীর আইনজীবী এ্যাডভোকেট মোঃ জহির হোসেন জানান, আসামীগণ দীর্ঘদিন বাদীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে, টাকা না পেয়ে ঘটনারদিন বাদীর বসতগৃহে ঢুকে বাদীর ও তার স্ত্রীকে হামলা করে আসামীগণ।

এ ঘটনায় বাদী আদালতে মামলা করলে বিচারক ওসি, ডিবিকে এ মামলার তদম্ত দেয়। আদালতে রির্পোট জমা হওয়ার পর আসামীদের সমন দিলে আজ আসামীরা জামিন আবেদন করে। মামলার ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় বিচারক ৩ আসামীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন বলে তিনি জানান।