চকরিয়ায় দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ উপ-সহকারী প্রকৌশলীর বদলি

মোঃ সাহাব উদ্দিন ,কক্সবাজার জেলা প্রতিনিধি।
চকরিয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী ডিএম সাদিউজ্জামানকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ২ফেব্রুয়ারী কক্সবাজার বিদ্যুৎ বিভাগ সুত্রে বদলির বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, চকরিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগে সাদিউজ্জামান যোগদানের পর অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত করেন। তিনি নতুন মিটার সংযোগের ক্ষেত্রে চালু করেন নিজস্ব নিয়ম কানুন। তার তৈরি বিশেষ ফান্ডে ১২শত টাকা জমা না দেয়া পর্যন্ত কোন গ্রাহক মিটার আশা করতে পারে না। ফান্ডের রক্ষক আবদুল গনীর হাতে এ টাকা জমা দিলেই মিটারের আবেদন ফাইল নড়া শুরু করে। অনেক গ্রাহকের অভিযোগ এ নিয়মের ব্যতিক্রম করলেই দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে।
ইতিপূর্বে অভিযুক্ত এ সাইদুজ্জামান বিগত দুবছর আগে চকরিয়া অফিসে চাকুরি করতেন। সে-সময় দুর্নীতির অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কুতুবদিয়া বদলি করে। সেখান থেকে অন্যত্র চলে গিয়ে তিনি মোটা অংকের বিনিময়ে পুনরায় যোগদান করেন চকরিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগে।
কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনী বলেন, উপ-সহকারি প্রকৌশলী সাদিউজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। সেই আলোকে তাকে কক্সবাজারের রামু বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে। অপরদিকে রামু বিদ্যুৎ বিভাগের উপসহকারি প্রকৌশলী মেহেদী হাসানকে চকরিয়া পোস্টিং দেওয়া হয়েছে।