কুতুবদিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ০৫

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি।।
আজ বৃহস্প্রতিবার(৪ ফেব্রুয়ারি) ভোর রাতে অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর(তদন্ত) কুতুবদিয়া থানা মহোদয়দের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে কুতুবদিয়া থানার এসআই রায়হান উদ্দিন, এসআই সানা উল্লাহ্,এসআই নূরে আলম,এসআই মকবুল হোসেন,এএসআই আব্দুর রশিদ সংগীয় ফোর্স এর সহায়তায় পুলিশের একটি চৌকষ টিম থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলা ৫২/২০ এবং জিআর ১১৬/১৯ এর পরোয়ানাভুক্ত(০৪) জন আসামি
১। তৌহিদুল ইসলাম প্রঃ সোনাইয়া(জিআর-৫২/২০)
২।আহসান উল্লাহ মানিক (জিআর-১১৬/১৯)
৩। মামুন উদ্দিন (জিআর-৫২/২০)
সর্ব পিতাঃ মৃত আহমদ হোসাইন সর্বসাং মধ্যম আমজাখালী,৪নং ওয়ার্ড,বড়ঘোপ
৪। গিয়াস উদ্দিন (জিআর ৫২/২০) পিতাঃ মৃত ফরিদুল আলম সাং দক্ষিণ মগডেইল,৪নং ওয়ার্ড,বড়ঘোপ
এবং সিআর মামলা২৫৩/২০ এর পরোয়ানাভুক্ত আসামি
৫।আমির হোসেন প্রঃ কালা বুঝা প্রঃ বদি আলম প্রঃজামাই পিতা মৃত মোজাহের মিয়া সাং তাবলেরচর, আলী আকবর ডেইলসহ সর্বমোট ০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
কুতুবদিয়া থা%E া পুলিশের অভিযান অব্যাহত আছে। তথ্য দিয়ে সহায়তা করুন।
