পলাশে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান কর্যক্রমের শুভ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি, নরসিংদী।।
রবিবার ৭ ফেব্রুয়ারী ২০২১ সকালে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কোভিড-১৯ কোভিশিল্ড টিকাদান কর্মসূচি এর শুভ উদ্বোধন করেন নরসিংদী -২ আসনের সাংসদ ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ। পলাশে সর্ব প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ সাদেকুর রহমান আকন্দ।
এর পর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা এ টিকা গ্রহন করেন। আজ এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২ জন টিকা গ্রহন করেন। এ সময় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, পৌরমেয়র শরীফুল হক ছাড়াও সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কেউ ভয় সংকোচ না করে কোরনা মহামারি থেকে মুক্তি পেতে কোভিড ১৯ ভ্যাকসিন নেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বান সুস্বাস্হ্য বজায় রাখুন কোভিড ভ্যাকসিন গ্রহন করুন এবংদেশের উন্নয়ণে অংশ গ্রহন করুন।