কমলনগরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্বোধন

গিয়াস উদ্দিন শাকিল, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন (টিকা দান) কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
(৭ই ফেব্রয়ারী) রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহের পাটোয়ারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন সহ গনমাধ্যম কর্মীরা ও উপস্হিত ছিলেন।
উদ্বোধনের প্রথম দিনে করোনা টিকা গ্রহন করেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্ E0ামান, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বীর মুক্তিযোদ্ধা সফিক উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহের পাটোয়ারী, মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল অফিসার,নার্স কর্মচারিবৃন্দ।
আরো ভ্যাকসিন(টিকা) নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।নিবন্ধিত সকলকে নিয়মিত এ টিকা দেয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
প্রসঙ্গত, করোনা ভাইরাস থেকে সুরক্ষার নিমিত্তে আজ থেকে দেশব্যাপী একযোগে করোনা ভ্যাকসিন (টিকা) প্রয়োগ শুরু করা হয়েছে। ভ্যাকসিন গ্রহণে সকলকে নির্ধারিত আ্যাপসে্র মাধ্যমে নিবন্ধন করে নিতে হবে।
