চাটখিলে সেচ্ছাসেবী সংগঠন HDT সমাজসেবা সংঘের উদ্যোগে বিনামূল্যে পাঠদান

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হরিকৃষ্ণপুরের ‘HDT সমাজসেবা সংঘ’র উদ্যোগে সুশিক্ষিত জাতী গড়ার লক্ষ্যে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীরা ।
উক্ত ক্লাস গুলোর মাধ্যেমে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত সম্পূর্ন সিলেবাস শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠন টি।
এই ব্যাপারে জানতে চাওয়া হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উদ্যেগটির মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন-‘করোনার মোহামারী কারনে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই সময়টুকু গ্রামে কাটাচ্ছি।সেই সময়টুকু যাতে ভালো ভাবে কাজে লাগাতে পারি সেই জন্য আমরা এই উদ্যেগ গ্রহণ করি, সত্যি বলতে আমাদের শিক্ষার্থীদের ভালো কিছু করার সক্ষমতা আছে।একটু সঠিক নির্দেশনার অভাবে অনেকেই সঠিক পথ থেকে হারিয়ে যাচ্ছে।আমরা চেষ্টা করছি তাদের সেই দিক নির্দেশনা টুকু দেয়ার জন্য’।
এই দিকে এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছে এস.এস.সি পরীক্ষার্থীরা।ক্লাস গুলোতে অংশগ্রহণের ব্যপকভাবে অবিভাবক ও শিক্ষার্থীদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়,পরীক্ষার আগে এমন উদ্যেগ তাদের মুগ্ধ করেছে।দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসগুলো সম্পূর্ন ফ্রী করতে পেরে তারা আনন্দিত।ইতিমধ্যে এমন উদ্যেগ এলাকাবাসীও জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের কাছেও বেশ সাড়া ফেলেছে।
এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম বদলকোট স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব ইকবাল হোসেন এর সাথে।তিনি আমাদের জানান-‘কিছু সংখ্যক উদিয়মান তরুন মেধাবী শিক্ষার্থী হরিকৃষ্ণপুর,ধন্যপুর,ত্রিঘরিয়া (H.D.T) নামে একটি সেবামূলক সংঘ আত্নপ্রকাশ করে।সল্প সময়ে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় এবং করোনা সংকটে পড়া S.S.C শিক্ষার্থীদের বিনামূল্যে টিউশন দেওয়া অত্যন্ত প্রশংসার দাবী রাখে।আমি সেবামূলক সংগঠনটিকে সাধুবাদ জানাচ্ছি’।আয়োজকরা জানিয়েছেন তাদের এই ক্লাস গুলোতে যে কেউই অংশগ্রহণ করতে পারবে।ক্লাস গুলো নেয়া হচ্ছে হরিকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘HDT সমাজসেবা সংঘ’এর অফিসকক্ষে।এছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রমে ইতিমধ্যে সংগঠনটি সাধারন মানু্ষের সুদৃষ্টি কেড়ে নিয়েছে।
সুশিক্ষিত জাতী গড়ার লক্ষ্যে এস.এস.সি ও সমমানের পরীক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থীরা ।
উক্ত ক্লাস গুলোর মাধ্যেমে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত সম্পূর্ন সিলেবাস শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠন টি।
