লালমনিরহাট পৌর নির্বাচনে বিজয়ী বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা নিয়ে, রেজাউল করিম স্বপন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার ১৪ ফেব্রুয়ারি রাত ১০ দশটায় জেলা নির্বাচনী কর্মকর্তা কার্যালয়ে রেজাউল করিম স্বপন কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়।এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা প্রযন্ত লালমনিরহাট পৌর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান রাতে এই ফলাফল ঘোষনা করেন।নারিকেল গাছ মার্কা নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে রেজাউল করিম স্বপন এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।স্বপনের প্রাপ্ত ভোট ১১০৩৬,(এগারো হাজার ছত্রিশ)তার নিকটতম প্রার্থী নৌকা মার্কার মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯০৫৫ (নয় হাজার পঞ্চান্ন )ভোট।বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন ১৯৮১ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।লালমনিরহাট পৌরসভার মোট ভোটার ৪৭,৭৫৯,পুরুষ ভোটার সংখ্যা ২৩,৫৭৭ এবং মহিলা ভোটার সংখ্যা২৪,১৮২
লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে পরিবর্তন এসেছে,বাকি ছয়টি ওয়ার্ডে পুরাতন কাউন্সিলর পূনরায় নির্বাচিত হয়েছেন।
১নং ওয়ার্ডে মুকুল হোসেন,২নং ওয়ার্ডে আঃরাশেদ ৩নং ওয়ার্ডে কিসমত আলী৪নং ওয়ার্ডে তুহিন,৫নং ওয়ার্ডে আঃছালাম,৯নং ওয়ার্ডে রবিউল আউয়াল পুনঃবার নির্বাচিত হয়েছেন।৬নং ওয়ার্ডে আঃ ছালাম,৭নং ওয়ার্ডে সোহেল রানা,৮নং ওয়ার্ডে নুরুল ইসলাম নবনির্বাচিত কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন।
নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে লালমনিরহাট পৌর নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়।বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।দুপুর বারোটার দিকে ৫নং ওয়ার্ড সাপটানা সরকারি প্রাইমারি স্কুল নির্বাচনী কেন্দ্রে নৌকা মার্কার সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ মার্কার সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে,দুই পক্ষের ধস্তাধস্তিতে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল শিকদার এতে আহত হন।এই ঘটনার পরে বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন,পরবর্তীতে শান্তি পূর্ন্য ভাবে ভোট গ্রহণ শেষ হয়।
