মতলব উত্তরে শাখারীপাড়া কল্যাণ পরিষদের উদ্যোগে ওসি’কে সম্মাননা স্মারক প্রদান

চাঁদপুর প্রতিনিধি :
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের শাখারীপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মতলব উত্তর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রোববার ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওসির কার্যালয়ে সম্মাননা স্মারক তুলে দেন শাখারীপাড়া যুব কল্যাণ পরিষদেও নেতৃবৃন্দরা।
এ সময়দেওয়ান আবদুল করিম মাস্টার হাফেজিয়া ও নূরানী ক্যাডেট মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, শাখারীপাড়া যুব কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম দেওয়ান, সহ-সভাপতিশামীম আফ্রিদি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদ্ ইমাম হোসেন, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, শাখারীপাড়া যুব কল্যাণ পরিষদ একটি সামাজিক সংগঠন। পথ চলার শুরু থেকে তারা গ্রামে সামাজিক কর্মকা- চালিয়ে যাচ্ছে। মাদকবিরোধী কার্যক্রমে এ সংগঠনটি বেশ সক্রিয়। আমি আশা করবো, সবাই এরকমভাবে ভালো কাজে উদ্যোগী হবে।
উল্লেখ্য, ইতিমধ্যে এ সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠান, স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, রাস্তা পরিষ্কার করা, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূূল্যে পড়ানো, খেলাধুলা, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।
