চাটখিলে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মত বিনিময় সভা বুধবার (২৪ ফেব্রুয়ারী)  সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা  পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন,শিক্ষক নেতা সামছু উদ্দিন,নুরুজ্জামান,জিল্লুর রহমান সুজন।
প্রসঙ্গ যে, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে ব্যক্তিগত অর্থ ব্যয় সহ নানা  প্রশংসা মূলক কাজ করে যাচ্ছেন।