আসন্ন নির্বাচনে তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী আব্বাস উদ্দিন

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের প্রার্থী জনাব আব্বাস উদ্দিন।তিনি ইতিমধ্যে এলাকায় ঘুরে এলাকার বাসিন্দাদের সাথে কয়েক দফা মতবিনিময় সভা করেছেন।করেনা কালীন সময় তার নিজ উদ্যোগে এলাকার ২শতাধিক মানুষদের কে ত্রান সামগ্রী উপহার প্রদান করেন।তিনি এলাকাতে মানুষের কাছে বেশ জনপ্রিয়।
জানা যায় , জনাব আব্বাস উদ্দিন আওমীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।তিনি ৯নং তোরাবগন্জ ইউনিয়নের ৯নং ওযার্ড আওমীলীগের সভাপতির পদে রয়েছেন।
মেম্বার প্রার্থী আব্বাস উদ্দিন বলেন আমি তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের ৯নং ওযার্ড বাসীর সেবা করার লক্ষে এলাকার মানুষের সমর্থনে আমি প্রার্থী হয়েছি। গ্রাম বাসীর ভালোবাসা নিয়ে সামনে যেতে চাই।মানুষ মানুষের জন্য,মানুষের বিপদ আপদে আমি পাসে থাকতে চায়।এলাকার বাসীর দোয়া ও সমর্থন নিয়ে সামনে অগ্রসর হতে চান এ মেম্বার প্রার্থী।তার লক্ষ্য এলাকা বাসীর সেবা করা।অসহায় গরীব দূঃখী মানুষের পাসে থাকতে।
