বঙ্গবন্ধুকে যারা অন্তরে ধারণ করে তাদের কেউ থামাতে পারে না: কুবি উপাচার্য

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চোধুরীর নেতৃত্ত্বে ও ৭ই মার্চ উদযাপন কমিটির আয়োজনে কুবি পরিবার  র‍্যালি ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে।
আজ (৭ মার্চ ২০২১) সকাল ১১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক হয়ে শালবন বিহার পর্যন্ত প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
 এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আসাদুজ্জামান  পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্ত্বে অন্যান্য নেতা-কর্মীরা  পুষ্পস্তবক করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধুকে যারা অন্তর থেকে ধারণ করে তাদের রোদ, বৃষ্টি, ঝড় কিছুই থামাতে পারে না। কিন্তু যারা মুখে ধারণ করে তাদের মাঠেও খুঁজেও পাওয়া যায় না।
 এই (জয় বাংলা) স্লোগান যারা মুখে দেয় তাদের ঘুম পাড়ানো যায়। কিন্ত যারা অন্তরে ধারণ করে তাদের ঘুম পাড়ানো যায় না।  চেতনা মানে খবরের হেডলাউন হওয়া না,  আমি বিশ্বাস করি আমাকে কিভাবে অনুপ্রেরনা করেছে। আমি নেতৃত্ব চাই, যেখানে জোর জবরশস্তি থাকবে না; থাকবে ভালোবাসা।
এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি বক্তব্য রাখেন।