৭ই মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে চাটখিল কামিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত

আনোয়ারুল আজিম, চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে চাটখিল কামিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর সন্মানিত সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃমেহেদী হাছান রুবেল ভূঁইয়া আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ,উপাধ্যক্ষ,মুহাদ্দিস, সহকারী অধ্যাপক, প্রভাষক সহ সকল পর্যায়ের শিক্ষক বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান করেন।
