হিলিতে নারী দিবস পালিত

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এমন প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুরের হাকিমপুরে হিলিতে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারমান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর।

আলোচনা শেষে ৫০ জনকে সেলাই ও বাটিক প্রশিক্ষনার্থী নারীকে ৬ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।