কুবি ডিবেটার্স গ্রুমিংয়ের শীর্ষ ত্রিশের নাম প্রকাশ

আবু সাঈদ, কুবি প্রতিনিধি :
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ডিবেটার্স গ্রুমিংয়ের শীর্ষ ত্রিশের নামের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।
১৪ মার্চ (রোববার) এই   তালিকা প্রকাশ করা হয়।
ডিবেটার্স গ্রুমিং কর্মসূচির বিষয়ে সংগঠনটির সভাপতি দীপ্ত ব্রত দাস বলেন, ‘ডিবেটরস গ্রুমিং প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ও সম্ভাবনাময় বিতার্কিকদের দিক নির্দেশনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক  পর্যায়ে বিতর্কের জন্য প্রস্তুত করে তোলা এবং এর মাধ্যমে একটা যুক্তিনির্ভর দেশ গড়ে তোলায় ভূমিকা রাখা। আশা করি আমরা আমদের এই উদ্দ্যেশ্যে সফল হবো।’
তিনি আরও বলেন, ‘ডিবেটিং সোসাইটির প্রাণ হচ্ছে তার বিতার্কিকরা। আর কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময়ই নতুন বিতার্কিক তৈরি এবং তাদের পরিচর্যার বিষয়ে যত্নশীল।’
উল্লেখ্য, গত চার এবং পাঁচ মার্চ বিতর্ক নিয়ে আগ্রহীদের নিয়ে অনলাইন ভিত্তিক একটি সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এদের মধ্য থেকে ১৫০ এর অধিক অংশগ্রহণকারীদের মধ্য থেকে আগ্রহ এবং বাচনভঙ্গির উপর ভিত্তি করে  ৩০ জনকে বাছাই করা হয়।

Share this news as a Photo Card

15 March 2021

কুবি ডিবেটার্স গ্রুমিংয়ের শীর্ষ ত্রিশের নাম প্রকাশ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে