আগামী ২১ মার্চ পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বৃহৎ আকৃতির গ্রহাণু

অনলাইন ডেস্ক ।।

আগামী ২১ মার্চ একটি বৃহৎ আকৃতির গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এটির আকৃতি শূন্য দশমিক ৯ কিলোমিটার বা শূন্য দশমিক ৫৬ মাইল প্রস্থ।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি দ্বারা পরিচালিত জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) তথ্যমতে, ওইদিন ২০০১এফও৩২ নামের গ্রহাণুটি পৃথিবীর খুবই নিকটতম স্থানে অবস্থান করবে। পৃথিবী এবং গ্রহাণুটির দূরত্ব থাকবে ২ মিলিয়ন কিলোমিটার বা ১ দশমিক ২৫ মিলিয়ন মাইল।

বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু নিয়ে ভয়ের কিছু নেই। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা আশ্বস্ত করে বলেছেন, ‘২০০১ এফও ৩২’ নামের গ্রহাণুটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটি ২১ মার্চ নিরাপদ দূরত্বে থেকেই পৃথিবীকে অতিক্রম করবে।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটুকু তারচেয়েও পাঁচগুণ বেশি দূরত্বে অবস্থান করবে গ্রহাণুটি। ফলে আমাদের গ্রহের সঙ্গে এটির সংঘর্ষ বাধার কোনো সম্ভাবনা নেই। তবে এটির কাছাকাছি আসা জ্যোতির্বিদদের এক দূর্লভ জিনিস দেখার সুযোগ এনে দিবে, জেপিএল জানায়।

বিবৃতিতে প্রতিষ্ঠানটির সেন্টার ফর নয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের পরিচালক ও গবেষক পল চোদাস বলেন, ১ দশমিক ২৫ মিলিয়ন মাইলের মধ্যে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ বাধার মতো কাছাকাছি আসার কোনো সুযোগ নেই।

গ্রহাণুটি আনুমানিক ঘণ্টায় ১ লাখ ২৪ হাজার বা ৭৭ হাজার মাইল বেগে পৃথিবীকে অতিক্রম করবে। যা এযাবৎকালে পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করা কোনো গ্রহাণুর মধ্যে সর্বোচ্চ গতিবেগ।

জেপিএল জানিয়েছে, ২০৫২ সালের আগ পর্যন্ত পৃথিবীর কাছাকাছি আর কোনো বৃহদাকৃতির শিলা আসার সম্ভাবনা নেই। তখন এটি পৃথিবী থেকে ২ দশমিক ৮ মিলিয়ন কিলোমিটার বা ১ দশমিক ৭৫ মিলিয়ন মাইল দূরত্বে চলে যাবে।

Share this news as a Photo Card

15 March 2021

আগামী ২১ মার্চ পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বৃহৎ আকৃতির গ্রহাণু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে