ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মৃত্যতে শোক জানিয়েছেন বীথিকা বিনতে হোসাইন

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ১৬ই মার্চ সন্ধ্যায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
বর্ষীয়ান বিএনপির এই নেতার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবু’র সহধর্মীণি লক্ষীপুর ৪ আসন রামগতি-কমলনগরের আগামি দিনের কর্নধার, মানবতার নেত্রী,অপর্ণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেচ্ছাসেবক দল উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য (সহ-সভাপতি পদ মর্যাদা),জনাবা বীথিকা বিনতে হোসাইন।
তিনি বলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ আপাদমস্তক একজন রাজনীতিবিদ মওদুদ সাহেবের মৃত্যু দেশ-জাতি ও দলের জন্য অপুরনীয় ক্ষতি, তিনি মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
