৩শ এতিম শিশু ও কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

৩শ এতিম শিশু ও কিশোরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিংক লি:।

আজ বুধবার সকাল ১১ টায় হিলি পানামা পোর্ট অভ্যন্তরে অসহায় ৩ শ এতিম শিশু ও কিশোরদের নিয়ে কেক কাটা, মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন হিলি পানামা পোর্ট কতৃপক্ষ।

এ সময় সেখানে হিলি পানামা পোর্ট ব্যবস্থাপনা পরিচালক অনন্ত চক্রবর্তী নেপাল, পোর্ট সহকারী ব্যবস্থাপক এসএম হায়দার,অশিত কুমার সান্যাল,মিডিয়া উইং সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ পোর্ট শ্রমিক, কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মধ্যহ্ন ভোজ করানো হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র‌্যালী নিয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন।

Share this news as a Photo Card

17 March 2021

৩শ এতিম শিশু ও কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে