বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি,নীল দল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদ, কর্মচারী সমিতি’র পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ,  সাধারণ সম্পাদক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট  অধ্যাপক ড. শামীমা বেগম, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর সহ আরো উপস্থিত ছিলেন অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া,বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী, সহকারী প্রক্টরবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) এর আহ্ববায়ক লতিফুল ইসলাম, সদস্য সচিব আহসান জোবায়ের সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষক-শিক্ষার্থী  ও কর্মকর্তারা।

Share this news as a Photo Card

17 March 2021

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে