কুবিতে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয় আইকিউএসির কর্মশালা

আবু সাঈদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে আয়োজিত ‘A primer on Research Methodology : Selected Dimensions’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২১) সকাল ৯. ৪০ টায় কুবি ভার্চুয়াল ক্লাস রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।সারাদিন ব্যাপী এই কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষকদের কিছু দায়বদ্ধতা রয়েছে,কিছু শ্রেনীকক্ষে আর কিছু শ্রেনীকক্ষের বাহিরে। আমরা ইতোমধ্যে শিক্ষকরা যাতে তাদের গবেষণা কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তার নীতিমালা আমরা প্রণয়ন করেছি।
এই গবেষণার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে একটি ব্যান্ড। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে,আমরা আশা করব আপনারাও আপনাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।
আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ দিয়ে রিসোর্স পারসনের বক্তব্য শুনবেন। মাননীয় উপাচার্যের নেতৃত্বে আপনাদের সুষ্ঠু কর্মের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।’
কর্মশালায় সূচনা ব্যক্তব্য রাখেন আইকিউএসির কোঅর্ডিনেটর এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস।
এই কর্মশালায় আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম আকন্দ।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
