দেবহাটা পুলিশের কোভিড-১৯ ২য় ধাপ মোকাবেলার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের কোভিড-১৯ ২য় ধাপ মোকাবেলার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আফজাল হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (দেবহাটা) সার্কেল জনাব এস এম জামিল আহমেদ এর সার্বিক সহযোগীতায় এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানার সকল অফিসার ফোর্সের সহযোগিতায় দেবহাটা থানা বাজার এলাকায়,পারুলিয়া বাস স্ট্যান্ড, সখিপুর বাস স্ট্যান্ড এ কোভিড-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলেক্ষে র্যালী,সচেতনমূলক প্রচার-প্রচারণা ও মাক্স বিতরণ করা হয় এবং সবাইকে মাক্স পরার অভ্যাস ও কোভিড-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় জোরালোভাবে উদ্বুদ্ধ করণে অনুরোধ করা হয়।
