কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গিয়াস উদ্দিন শাকিল,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ। 
২০ ই মার্চ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে রামগতি উপজেলার চরসীতা এলাকার আ. বাতেনের ছেলে।
জানা যায়, স্কুল ছাত্রীর সাথে আকরামের দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক চলছিলো। ওই স্কুলছাত্রীকে একাধিকবার বিভিন্নস্থানে নিয়ে ধর্ষণ করে। গত শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নে স্কুলছাত্রীর বাড়িতে আসলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে শনিবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে মামলা করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে আকরাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে ওই কর্মকর্তা বলেন।

Share this news as a Photo Card

21 March 2021

কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে