নরসিংদীতে “মাস্ক পরার অভ্যেস-করোনামুক্ত বাংলাদেশ”এই স্লোগান নিযে মাঠে পুলিশ

নরসিংদী প্রতিবেদক :
মাস্ক পরার অভ্যেস-করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোতাবেলায় নরসিংদীবাসীকে সচেতন করতে জেলা পুলিশ জনগনকে সচেতন করছেন। তারা সারাদিন মাঠে, হাট বাজারে রাস্তায় করোনা সম্পর্কে হিতোপোদেশ দিয়ে সারাদেশের মতই তাদের কর্মসুচী পালন করছেন। 
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোতাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সপ্তাহব্যাপিকাল। এরই অংশ হিসেবে লিফলেট ও মাস্ক বিতরণ করছে নরসিংদীর জেলা পুলিশ।
উল্লােখ্য রবিবার ২১ মার্চ ২০২১ নরসিংদী জেলা পুলিশের সকল থানায় (নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা) কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোতাবেলায় লিফলেট ও মাস্ক বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও আহবান জানানো হয়।