দুমকিতে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ পুলিশ দুমকি থানার আয়োজনে এবং ইউএন‌এফপি এর সহযোগিতায় কমিউনিটি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২২মার্চ) বেলা ১১টায় সরকারি জনতা কলেজ অডিটরিয়ামে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আঃ লতিফ হাওলাদার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাগরিকা রাহা, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সুলতানা আহমেদ হাওলাদার, দুমকি থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুব, প্রেস ক্লাব দুমকি সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সুমন প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন দুমকি থানার  এসআই   মোসাঃ শামসুন্নাহার, এসআই  মোঃ রাসেল ও মোঃ কামরুল ইসলাম। উক্ত সচেতনতা মূলক সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গনমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস.আই রাসেল ও পুলিশের কর্মকর্তাবৃন্দ। আলোচকবৃন্দ নারী ও পুরুয়ের বৈষম্য নিরসন এবং নারীদের সুরক্ষার কথা বিবেচনায় সকলকে সচেতন থাকার অনুরোধ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস.আই সামসুন্নাহার ও সার্বিক সহযোগীতায় ছিলেন এস.আই কামরুল।