লক্ষ্মীপুরে দরিদ্র, অসহায় ও দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ১৫০টি সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর জেলার উন্নয়নের রূপকার ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়ের নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দরিদ্র, অসহায় ও দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ১৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার(২৯ মার্চ) দুপুর ১.০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উন্নয়ন তহিবলের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দরিদ্র, অসহায় ও দু:স্থ মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম. সালাহ্ উদ্দিন টিপু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর।
জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ রহমত উল্যাহ, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর, বেগম কাজী খালেদা আক্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষ্মীপুর সদর।
