মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ৩ জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি ।।
চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর মেঘনা নদীতে রবিবার (৪ এপ্রিল) রাতে মাছ ধরতে গিয়ে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ৫ জেলের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে মেঘনা নদী দুই জনের মরদেহ উদ্ধার করার হয়। এর আগে সোমবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা হাইমচর চরভৈরবী আমতলী এলাকা থেকে মুনসুর বেপারী নামে একজেলের মরদেহ উদ্ধার করে। এখনো ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী, মুনসুর আলী বেপারীর।নিহত ৩ জেলের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দিয়া গ্রামে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রথমে হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে মুনসুর বেপারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৬ এপ্রিল ) সকালে হানারচর এলাকা থেকে আলমগীর হাওলাদার (৩৮) ও মোহাম্মদ আলী দেওয়ান (৪০) নামে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে দুপুরে নিহতদের বাড়ীতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদ শাহনাজ ও সদর সার্কেল স্নিগ্ধা সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে ৫ জন জেলে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ৩ জনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
