দুমকিতে ভিন্ন আঙ্গিকে নির্বাচনী প্রচারনা

দুমকি(পটুয়াখালী) সংবাদদাতা:
”আগে জীবন, পরে নির্বাচন” শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে সদ্য স্থগিত হওয়া ইউপি নির্বাচনী প্রচারনায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা।
ইতোমধ্যে মুরাদিয়ার সতন্ত্র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান ইমরাজ কোভিড -১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মুরাদিয়ার বিভিন্ন প্রান্তে মাক্স ও স্যানিটাইজার বিতরনসহ জনগনকে সচেতন করছেন।
ইমরাজ এর সাথে মুঠোফোনে আলাপ করে জানা যায়, তিনি মুরাদিয়ার সর্বস্তরের জনগনকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতার পাশাপাশি মাক্সসহ সুরক্ষা সামগ্রী বিতরন করছেন।
তিনি গত কয়েকদিন যাবৎ দক্ষিন মুরাদিয়ার কলবাড়ী সহ বিভিন্ন ওয়ার্ডে ৩০০০ পিস মাক্স বিতরন করেছেন এবং পর্যায়ক্রমে ইউনিয়নের সর্বস্তরের জনগনের মাঝে মাক্সসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করবেন বলে জানান।
কেন তিনি এ কার্যক্রম চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আগে জীবন, পরে নির্বাচন।
