চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিল থানার বিশেষ অভিযানে একেপর এক গ্রেফতার হচ্ছেন মাদক ব্যবসায়ীরা। চাটখিল উপজেলার জনসাধারণ মনে করেন এটি চাটখিল থানার এক বড় সাফল্য জনসাধারণ ও চায় এইভাবে চাটখিল থানার পুলিশ আস্তে আস্তে সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে সমাজ থেকে মাদকের আগ্রাসন বন্ধ করবে তারা।
চাটখিল থানার এস,আই,আলমগীর হোসেন( নিঃ)’ এস, আই, সেলিম উদ্দিন এর সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান ডিউটি ছলা কালে গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর(হুতার বাড়ির)’মৃতঃ লোকমান মিয়ার ছেলে কবির হোসেন (৩২) ‘কে মাদক কেনা বেচার সময় ২০০( দুইশত গ্রাম) গাজা সহ সাহাপুর বাজার হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১)সারনী ১৯(ক)’ ৪১ ধারায় নিয়মিত মামলা রজু করা হয়।
এস,আই, (নিরস্ত্র) মোঃ সামছুল আলম, এস,আই, ‘(নিরস্ত্র)এমরান আলী সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান ডিউটি ছলা কালে হালিমা দীঘির পাড় অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন নিজভাওর গ্রামের নুরুজ্জামান চেরাং বাড়ির মৃতঃমোহাম্মদ মিয়ার ছেলে মোঃ মুরাদ হোসেন (২৪)’কে (২০)’পিস ইয়াবা ট্যাবলেট সহ হরমুজ আলীর বাড়ির প্রবেশ পথে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১)’সারনী ১০(ক)’৪১ ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়।
এস, আই, ইমারন হোসেন( নিঃ)খিলপাড়া তদন্ত কেন্দ্র, বিশেষ অভিযান ডিউটি ছলা কালে ০৮ নং ইউনিয়ন নোয়াখলা সানুখালী মতিন মেস্ত্রীর বাড়ির মৃতঃআব্দুল মতিনের ছেলে গিয়াসউদ্দিন প্রকাশ (৪৩)’কে মাদক কেনা বেচার সময় কাজী মামুন সাহেবের বাড়ির সামনে থেকে ৫০০(পাঁচশত)গ্রাম গাজা সহ গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬(১)সারনী ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পেরন করা হয়েছে।
