নরনিংদীর পলাশে প্রানী সম্পদ দপ্তরের উদ্যোগে ন্যায্য মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির শুভ উদ্বোধন

পলাশ প্রতিনিধি :
পলাশ উপজেলা প্রানীসম্পদ দপ্তরের উদ্যোগে ন্যায্য মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ন্যায্য মুল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির শুভ উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি ছাড়াও নেতৃস্হানীয়দের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা সেলিনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ জাবেদ হোসেন বলেন, আমরা মাত্র শুরু করেছি আজ। আস্তে আস্তে বিক্রয় পয়েন্ট বাড়িয়ে উপজেলার সব মানুষের কাছে ন্যায্য মুল্যের নিত্যপণ্য বিক্রির উদ্যোগটি পৌছাবো। যাতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ করোনাকালিন সময় নীজেদের প্রয়োজনের পুষ্ঠিমান বজায় রাখার সুযোগ পায়।