দুমকিতে ” আহার” সংগঠনের খাবার বিতরণ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে ”আহার” স্বেচ্ছাসেবি সংগঠনের গত কয়েক দিন যাবৎ দুমকির বিভিন্ন স্থানে ছিন্নমূল ও মানসিক প্রতিবন্ধিদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করতে দেখা যায়।

আহার সংগঠনের কয়েকজন নের্তৃবৃন্দের সাথে আলাপ কালেজানা যায়,দুমকি উপজেলার বিভিন্ন অলিগলিতে থাকা ছিন্নমূল ও মানসিক প্রতিবন্ধিদের সন্ধান করে তারা তাদের হাতে রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছেন।

নের্তৃবৃন্দ জানান, তাদের সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক ,অনার্থিক সেবামূলক প্রতিষ্ঠান।

এ কার্যক্রমের অর্থের যোগান কোথা থেকে আসে এমন প্রশ্নের জবাবে সংগঠনের একজন কর্মী জানান, তাদের নিজস্ব চাঁদার মাধ্যমে অর্থের যোগান দিয়ে থাকেন। এছাড়াও সমাজের এলিট ব্যক্তিবর্গ মাঝে মাঝে তাদের কিছু কিছু সহায়তা করে থাকেন।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে মানুষের মৌলিক অধিকার খাদ্য,বস্র ও চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে সাধারণ মানুষের মত জীবনযাপনে সহায়তা করা।

বর্তমানে এ সংগঠনটি পটুয়াখালী জেলা সহ ১৪ টি জেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সব জেলাতে কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানান।