নোয়াখালীতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জিসপ এর দোয়া মাহফিল

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদীতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা জিসপ এর আহবায়ক এডভোকেট এম খলিলুর রহমান। জেলা জিসপ এর সদস্য সচিব সাংবাদিক খোরশেদ আলম শিকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় জেলা জিসপ এর যুগ্ন আহবায়ক হুময়ুন কবির, যুগ্ন আহবায়ক এডভোকেট রতন চন্দ্র মজুমদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট এম খলিলুর রহমান বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও মাদার অফ ডেমোক্রেসী খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় অনেক নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে অনেকেই করোনা মহামারিতে আক্রান্ত হয়েছেন। উনি ও সকল রোগাক্রান্ত ব্যক্তিদের রোগমুক্তি কামনায় দল মত নির্বিশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি সকলকে করোনা মহামারি থেকে রক্ষার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আলোচনা শেষে মহামারি করোনা ভাইরাস থেকে বেগম খালেদা জিয়াসহ সকলের রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।