করোনা আক্রান্ত রোগীর সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী পরিবহন সেবা

বিশেষ প্রতিনিধি ।।
করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কে বৃহস্পতিবার (১৫-০৪-২০২১) জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার যোগে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়।  
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরী সহায়তা প্রদান করে আসছে। ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC)  মিশনের মাধ্যমে জরুরী বিমান পরিবহন সেবা প্রদান করা হয়। রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার যোগে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

16 April 2021

করোনা আক্রান্ত রোগীর সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী পরিবহন সেবা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে