লক্ষ্মীপুর সদর হাসপাতালে আইসিইউ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরে মহামারী করোনা ভাইরাসের সঙ্কটাপন্ন পরিস্থিতিতে জনসাধারণের সু-চিকিৎসা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে ৩ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিবিড় পরিচর্যা বিভাগ) উদ্বোধন করা হয়েছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে করোনা ওয়ার্ডে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তিন বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, স্বাস্থ্য সেবায় আরো একধাপ এগিয়ে গেল লক্ষ্মীপুর সদর হাসপাতাল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা লক্ষ্মীপুর জেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি । আপনাদের সচেতনতাই পারে করোনা ভাইরাস রুখতে।

তিনি জনগণের উদ্দেশ্য আরো বলেন, আপনারা সরকার নির্দেশিত লকডাউনের ৩১ দফা নিদের্শনা মেনে চললেই করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গাফফার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল সহ প্রমুখ ।

Share this news as a Photo Card

24 April 2021

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আইসিইউ'র উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে