দুমকিতে “দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন”এর পক্ষ থেকে আইভি স্যালাইন প্রদান

মো.সুমন মৃধাঃদুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে “দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন”এর পক্ষ থেকে আইভি স্যালাইন প্রদান করা হয় দুমকি উপজেলা সাস্থ কম্পেলেক্সএ।
রবিবার(২৫ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন পক্ষ থেকে দুমকি উপজেলার ডায়রিয়া কবলিত রোগীদের চিকিৎসা সেবা দিতে ১০০০ মিঃলিঃ এর ৪০০ পিচ আইভি স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম সাহিন এর হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসীমউদ্দিন সুমন, সংগঠনের সদস্য প্রকৌশলী মোঃ রিয়াজুল হাসান ( সুমন), প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, প্রকৌশলী মোঃ রিয়াজ হোসেন, প্রকৌশলী আতিকুল ইসলাম, প্রকৌশলী কে এম মেহেদী, প্রকৌশলী আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।
এসময় সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের এই সংগঠনটি দুমকি উপজেলার ইন্জিনিয়ারদের নিয়ে গড়া একটি সংগঠন। দুমকিতে কলেরা মহামারি আকার ধারন করায় সেলাইন সংকট দেখা দিয়েছে এমতাবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি নি। তাই আজকে আমরা এ সেলাই বিতরন করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম সাহিন বলেন, তারা এ সংকটময় সময়ে রোগিদের পাসে এসে দাঁড়িয়েছে তাই তাদের কে ধন্যবাদ জ্ঞাপন করি।
