লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ ওসি জসীম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন।মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্ব ঘোষনা করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবদান রাখায় সোমবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা দেয়া হয়।

পুলিশ সুত্রে জানায়, ২৬ এপ্রিল লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) সভাপতিত্বে মার্চ-২১ মাসের মাসিক কল্যান সভা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। সভায় জেলা লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনকে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, করোনা ভাইরাস নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশাদারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়গোড়ায় পৌঁছে দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মার্চ-২১ মাসে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। পরে জেলা পুলিশ সুপার এসব উত্তম কাজের জন্য তার হাতে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও পুরস্কার প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামানিক, ওসি ডিবি একেএম আজিজুর রহমান মিয়া, কোর্ট পরিদর্শক, ক্রাইম পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স সহ সকল থানার অফিসার ইনচার্জ, ফাড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জ, ফোর্স ও কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, সদর থানায় যোগদানের পর থেকে মাননীয় জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনা মোতাবেক পুলিশে সেবা সাধারন জনগনের দাড়গোড়ায় পৌছে দেয়ার জন্য এবং এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। এ ছাড়া সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় আমি ডিপার্টমেন্টের কাছে কৃতজ্ঞ।